ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা কারাগারে « বাংলাখবর প্রতিদিন

ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা কারাগারে

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ১০:৫২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ১০:৫২
Link Copied!

অবশেষে টাঙ্গাইলের সখীপুরে বহুল আলোচিত সেই প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে করা মামলায়,বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা কারাগারে।

আজ ২১ মার্চ বৃহস্পতিবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল সখীপুর (আমলী) আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট নওরিন করিম,আসামি সরকার নূরে আলম মুক্তা ও তার সহযোগী আসামি রুবেল মিয়াকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এডঃ এস,এম ফায়জুর রহমানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের,তিনি জানান আজ দুপুরের দিকে আসামি সরকার নূরে আলম মুক্তা ও রুবেল মিয়া আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন।দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে আটকে রাখার আদেশ দেন।

বিজ্ঞাপন

এটা নারী নির্যাতন ধারায় আসছে কি-না,এমন প্রশ্নের জবাবে আইনজীবী জানান,এটা একটি সাধারণ মারপিট ও ছিনতাই ধারায় মামলা হিসেবে থানা পুলিশ রেকর্ড ভূক্ত করেন।এ ক্ষেত্রে বাদীপক্ষ ইচ্ছে করলে বিজ্ঞ নারী নির্যাতন বিশেষ আদালতে মামলাটি পূনরায় রুজু করতে পারবেন।যেহেতু ঘটনাটি বহুল আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নির্যাতনের সরাসরি প্রমাণ ভিডিও ফুটেজ আছে,সেহেতু এ ধারায় মামলটি করতেই পারবেন বাদীপক্ষ।

উল্লেখ্য যে, বিগত ২ মার্চ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড জেলখানা মোড় এলাকায়,বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার নিজ বাসভবনে তার নিজ হাতে পাশ্ববর্তী এক ভাড়াটিয়া দুবাই প্রবাসী লাভলু মিয়ার স্ত্রী জেসমিন আক্তারকে শারীরিক নির্যাতন করা হয়।নির্যাতনের সময় কে বা কারা উক্ত নির্যাতনের ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে নির্যাতনের শিকার ওই নারী সেইদিনই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন,একই রাতে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পরদিন প্রবাসী লাভলু মিয়ার গ্রামের বাড়ি বহুরিয়া ইউনিয়ন ভুক্ত কালিদাস বাজারে স্থানীয়রা সরকার নূরে আলম মুক্তার শাস্তির দাবীতে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি সরকার নূরে আলম মুক্তা একজন প্রভাবশালী ইউপি চেয়ারম্যান হওয়ায়,ভুক্তভোগী নির্যাতনের শিকার নারীর লিখিত অভিযোগটি সখীপুর থানা পুলিশ আমলে নিতে বেশ কয়েকদিন গড়িমসি করেন।

এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম সাহেব হাসপাতালে সেই নির্যাতিতার পাশে দাঁড়ান,স্থানীয় ইউএনও সাহেবকে চেয়ারম্যানর এমন ধৃষ্টতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করাসহ ৭ দিনের আলটিমেটাম দেন।পরে দীর্ঘ প্রায় ১০ দিন পর নির্যাতনের শিকার অভিযোগকারী জেসমিন আক্তার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়া পেলে,ওইদিনই সখীপুর থানা পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করেন বলে জানান মামলার বাদী জেসমিন আক্তার।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত