প্রশাসনিক প্রতিকার না পেলে আত্মহুতির হুমকী « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে সিও এনজিও’র নির্যাতিত কর্মীদের মানববন্ধন

প্রশাসনিক প্রতিকার না পেলে আত্মহুতির হুমকী

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ১০:৫৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ | ১০:৫৬
Link Copied!

ঝিনাইদহের সোসিও ইকোনোমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) এনজিও’র বিরুদ্ধে মানববন্ধন ও অনশন কর্মসুচি পালন করেছে নির্যাতিত কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালিত হয়। সিও অফিসে আটকে নির্যাতন ও মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা এই কর্মসুচির আয়োজন করেন।

মানববন্ধন কর্মসুচিতে মেহেরপুরের আমদহ গ্রামের আমিরুল ইসলাম, খুলনার মাসুদা পারভিন, রাজশাহীর বাঘা উপজেলার লক্ষিনগর গ্রামের আজিজুল আলম, শৈলকুপার সাবিনা ইয়াসমিন ও গাইবান্ধার সুই গ্রামের এবিএম মাহবুবুর রশিদসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও অনশন কর্মসুচি শেষে তারা ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ দায়ের করেন।

গাইবান্ধার সুই গ্রামের এবিএম মাহবুবুর রশিদ জানান, তিনি সিও এনজিওতে চাকরী করেছেন সততার সঙ্গে। তিনি কোন আর্থিক কেলেংকারীর সঙ্গে জড়িত নয়। সিও সংস্থার হিসাব নিকাশ বা খাতা কলমে তিনি দায়ী নয়। অথচ চাকরী গ্রহনের সময় তাদের কাছে জমা রাখা খোলা চেকে ২৯ লাখ টাকা বসিয়ে মিথ্যা মামলা করেছেন।

বিজ্ঞাপন

এই মামলা চালাতে গিয়ে তিনি দেওলিয়া। তার সংসার ভেঙ্গে গেছে। মিথ্যা মামলায় একাধিকবার জেল খেটেছেন। তিনি বলেন, প্রশাসনিক প্রতিকার না পেলে আমরা সবাই সেচ্ছায় আত্মহুতি কর্মসুচি দিতে বাধ্য হবো। শৈলকুপার চন্ডিপুর গ্রামের সাবিনা ইয়াসমিন জানান, তিনি সিও এনজিওতে ১২ বছর হিসাব রক্ষক পদে চাকরী করেছেন।

তিনি চাকরী ছেড়ে দিলে তার নামেও ১৯ লাখ টাকার চেকের মামলা করেছেন। তিনি বলেন একই অংকের টাকা আত্মসাতের দায়ের তার স্বামী ফারুক ও সিও এনজিওর আরেক কর্মী তানিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। মেহেরপুরের আমদহ গ্রামের আমিরুল ইসলাম অভিযোগ করেন, সিও এনজিও’র মালিক সামুছলের প্রধান ব্যবসা খোলা চেকের মামলা।

তিনি বলেন, তার কাছে জমা রাখা কর্মীদের খোলা চেকে ইচ্ছামতো টাকার অংক বসিয়ে গত বছর আড়াই’শ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সিও এনজি’ওর এই রমরমা ব্যবসায় শত শত কর্মী ও ঋন গ্রহীতা পথে বসেছেন। অনেকে দেউলিয়া হয়েছেন, ভেঙ্গে গেছে সংসার। খুলনার মাসুদা পারভিন জানান, তিনি চাকরী ছাড়ার পরও তার মুল সার্টিফিকেট আটকে রেখেছে সিও। আবার খোলা চেকের মামলা দিয়েছে তিনটি।

বিজ্ঞাপন

শুধু তিনিই নয়, যশোরের রবিউল, কুষ্টিয়ার শওকত আলী, একই জেলার গৌরাঙ্গ কুমার, কালীগঞ্জের আশিক, পাবনার সুবর্ণা খাতুন, সোহেল রানা, সাইফুল ইসলাম, শৈলকুপার মাহমুদ ও মহেশপুরের রুপা খাতুনসহ সহ¯্রাধীক ব্যক্তির নামে সিও এনজিও মিথ্যা চেকের মামলা করে হয়রানী করছেন। এ বিষয়ে সিও এনজিওর নির্বাহী পরিচালক সামছুল আলম জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে। আমি কারো কাছ থেকে খোলা চেক গ্রহন করিনা। তিনি বলেন, যারা কর্মসুচি পালন করছেন তারা সবাই অর্থ আত্মসাৎ মামলার আসামী। ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি সরকারকে ব্যবস্থা গ্রহনের জন্য জানানো হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত