২৫শে মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা « বাংলাখবর প্রতিদিন

২৫শে মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ | ১০:০৬
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ | ১০:০৬
Link Copied!

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বৈন্যা গণহত্যা স্মৃতিফলকে শ্রদ্ধা জানানো হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক সরকার, চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী।

১৯৭১ সালের ২৫ অক্টোবর চৌহালী উপজেলার বৈন্যা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের খবর পেয়ে গ্রামের ৩০ জনের বেশি নিরীহ জনসাধারণ জনৈক দুলাল সরকারের বাড়িতে আশ্রয় নেন।

বিজ্ঞাপন

রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে পাক হানাদার বাহিনী বাড়িটি গিড়ে ফেলে। এবং নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষন করে। ইতিহাসের এক জঘন্য গণহত্যার নজির সৃষ্টি করে। বর্বরোচিত গণহত্যায় ১৪ জন শহীদ দের নাম জানা গেছে।

তারা হলন-(১) হারুন অর রশিদ, পিতা-ওসমান(২) কুজরত আলী, পিতা -সোনা উল্লাহ (৩) আব্দুল লতিফ, পিতা-জুড়ান আলী (৪)আব্দুস ছাত্তার, পিতা-জুড়ান (৫) নৈয়মউদ্দিন মুন্সি,পিতা -মামুন (৬) আব্দুল মিয়া, পিতা -আলী হোসেন সরকার (৭) আব্দুস ছামাদ, পিতা -কছের সরকার (৮) মনির উদ্দিন, পিতা-মীর আলী বেপারী (৯) আব্দুল কদ্দুস, পিতা-ছামু বেপারী (১০) আবু ফকির, পিতা – জাবেদ ফকির (১১) নেরু শেখ, পিতা-মকবুল হোসেন (১২) যোগীন্দ্র পাটনী (১৩) শাহজাহান আলী, পিতা – নুর মোহাম্মদ বেপারী (১৪) আব্দুস ছাত্তার, পিতা -আব্দুর রহমান। এদের মধ্যে ১২ জনকে এই স্থানে সমাহিত করা হয়।

আরো উপস্থিত ছিলেন মোল্লা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান চৌহালী উপজেলা পরিষদ, শ্যামল দত্ত, অফিসার ইনচার্জ চৌহালী থানা। মিজানুর রহমান, চেয়ারম্যান খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ। হেকমত আলী -উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চৌহালী, বশির উদ্দিন – উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ বীর মুক্তিযোদ্ধারা।

বিজ্ঞাপন

বৈন্যা গণহত্যায় আত্নদানকারী সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত