কত টাকায় বিক্রি হলো শারমিনের লাশ ? « বাংলাখবর প্রতিদিন

রাবেয়া হাসপাতালে ভুল চিকিৎসায় শারমিনের মৃত্যু

কত টাকায় বিক্রি হলো শারমিনের লাশ ?

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৫১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৫১
Link Copied!

র‌্যাবের অভিযানে বন্ধ হওয়া ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার সেই আলোচিত রাবেয়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর শারমিন (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে যশোরের ইবনে সিনা হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়। গত সোমবার রাবেয়া হাসপাতালে অজ্ঞানের চিকিৎসক ডাঃ রেজা সেকেন্দার তাকে অপারেশন করেন।

শারমিন হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের আলা-আমিনের স্ত্রী। শারমিনের স্বজনরা অভিযোগ করেন, গত সোমবার (২৫ মার্চ) প্রসব বেদনা উঠলে এক সন্তানের জননী শারমিনকে রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ঝিনাইদহ ম্যাটারনিটির সাবেক অজ্ঞানের চিকিৎসক রেজা সেকেন্দার তাকে অপারেশন করেন। এ সময় তাকে সহায়তা করেন আরেক অজ্ঞানের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম। অপারেশনের পর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলেও আর জ্ঞান ফেরেনি শারমিনের।
ফলে অজ্ঞানের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম দ্রুত তাকে ঘটনার দিনই যশোরের ইবনে সিনা হাসপাতালের আইসিউতে ভর্তি করেন।

বিজ্ঞাপন

দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে শারমিনের মৃত্যু হয়। শারমিনের মৃত্যুর পর শুরু হয় ঘটনাটি ধামা চাপা দেওয়ার পক্রিয়া।
হরিণাকুন্ডুর এক সাবেক চেয়ারম্যান যশোরে বসেই মোটা অংকের টাকায় রফা করে দেন। অভিযোগ পাওয়া গেছে অজ্ঞানের চিকিৎসক ডাঃ মুন্সি রেজা সেকেন্দার বিভিন্ন ক্লিনিকে অপারশেন দেখে দেখে এখন নিজেই অপারেশন করে যাচ্ছেন।

এই কাজে তার কােন সরকারী সনদ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। ইতিমধ্যে তার হাতে বহু মানুষ অপারেশনের পর পঙ্গু ও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

তবে ডাঃ মুন্সি রেজা সেকেন্দার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সিজার করতে পারেন। তার সরকারী স্বীকৃতি আছে।
তিনি বলেন, শারমিন আভ্যন্তরীন রক্তক্ষরণে মারা গেছেন, যাকে বলে ডিআইসি।

বিজ্ঞাপন

এদিকে অভিযোগ উঠেছে আরাপপুরের রাবেয়া ক্লিনিকটি বিতর্কিত ও ধীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
তারা মেয়াদ উত্তীর্ণ রক্ত, গজ, ব্যান্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করে।
ফলে জনসাধারনের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এ সব অভিযোগে ঝিনাইদহ র‌্যাব-৬ গত বছরের ৩০ সেপ্টম্বর অভিযান চালিয়ে ক্লিনিক মালিক মেহেদী হাসানকে এক লাখ টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম নুরুন্নবীর নেতৃত্বে সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন এই অভিযান পরিচালনা করেন।

এরপরও ক্লিনিকটি অনিয়মের মধ্য দিয়ে চলে আসছে। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, রাবেয়া ক্লিনিকে শারমিন নামে এক প্রসূতির মৃত্যুর খবর আমি শুনেছি।
তিনি ডিআইসি নামে বিরল রোগে আক্রান্ত হন বলে প্রাপ্ত রিপোর্ট উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য এর আগে রাবেয়া হাসপাতালের এক চিকিৎসক মৃত ব্যক্তির ডাক্তারী সনদ নিয়ে দীর্ঘদিন রোগী দেখে আসছিলেন।
খবর পেয়ে ২০২২ সালের ২০ আগষ্ট র‌্যাব ও সিভিল সার্জন অফিস যৌথ অভিযান চালালে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত