ঝিনাইদহে কৃষক মশিউর হ"ত্যায় জড়িতদের গ্রেফ*তার ও শাস্তির দাবিতে মানব'বন্ধন « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে কৃষক মশিউর হ”ত্যায় জড়িতদের গ্রেফ*তার ও শাস্তির দাবিতে মানব’বন্ধন

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৫৪
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৪ | ১১:৫৪
Link Copied!

ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের কৃষক মশিউর রহমান মশি হ”ত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সেসময় বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিলো। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। উল্লেখ্য, গত ২৯ মার্চ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের তার নিজ বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, কৃষক মশিউর রহমান মশি হ”ত্যায় সদর থানায় একটি হ”ত্যা মামলা হয়েছে।তবে ময়না তদন্ত রিপোর্ট আসা না পর্যন্ত এটি হ’ত্যা না আত্মহ’ত্যা সেটা আমরা বলতে পারিনা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত