ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষক নিহত « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষক নিহত

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৪ | ৪:৪৭
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৪ | ৪:৪৭
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইট ভাটার ট্রাক্টরচাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার(১এপ্রিল) সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার যাদবপুর গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিম(৫০) মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান বাজারে যাচ্ছিলেন।

পথে উপজেলার কলাফোলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভাটার ইটবোঝাই একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাদবপুর গ্রামের এক কলেজ শিক্ষক কলাফোলা গ্রামে ইটবোঝাই একটি ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় হরিণাকুণ্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে।গাড়িটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত