ঝিনাইদহের উন্নয়নের রূপকার, মানবিক ডিসি এস.এম. রফিকুল ইসলাম « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের উন্নয়নের রূপকার, মানবিক ডিসি এস.এম. রফিকুল ইসলাম

ইনছান আলী স্টাফ রিপোর্টার,
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৫:৫৭
ইনছান আলী স্টাফ রিপোর্টার,
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৫:৫৭
Link Copied!

ঝিনাইদহের উন্নয়নের রূপকার, মানবিক ডিসি এস.এম. রফিকুল ইসলাম। তিনি জেলায় যোগদানের পর থেকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।

জেলার সরকারী-বেসরকারী, আধাসরকারী, শায়িত্বশাসিত্ব প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে শুরু করেছেন তিনি। তার এই কঠোর নির্দেশনা ও বিচক্ষনতায় কমতে শুরু করেছে অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছারিতা। সরকারী সেবার পাশপাশি সকল প্রকার সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দিতে তিনি সর্বদা বদ্ধপরিকর।

তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পছন্দ করেন। তিনি দায়িত্বের বেলায় যেমন কঠোর তেমনি জনগণের পাশে থেকে সেবা দিতে একজন কমল হৃদয়ের মানবিক মানুষ। তিনি প্রতিনিয়ত সরকারী কাজের পাশাপাশি সর্বদা সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

বিজ্ঞাপন

তার দপ্তরে গিয়ে সকল মানুষই সঠিক ভাবে সেবাগুলো বুঝে পান। তার এই কর্মদক্ষতার উন্নয়নের ছোঁয়ায় দিন দিন পাল্টে যাচ্ছে ঝিনাইদহের মানুষের মান উন্নয়ন ও জীবনযাত্রা। তার কঠোর হস্তক্ষেপে ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় দিন দিন কমে যাচ্ছে জেলার দূর্বত্তয়ান, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড। ঝিনাইদহের মানুষ এখন স্বস্তিতে ও শান্তিতে বসবাস করছে।

মনিরুল ইসলাম নামের এক সেবা প্রত্যাশী জানান, সম্প্রতি তিনি তার একটি ব্যক্তিগত কাজে গিয়েছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে। সুন্দর ভাবে কাজটি করতে পেরে মানষিক তৃপ্তি পেয়েছেন তিনি। হালিমা খাতুন নামের অপর একজন সেবা প্রত্যাশি বলেন তিনি আর্থিক সাহায্যের জন্য গিয়েছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে।

দীর্ঘক্ষণ অপেক্ষা ছাড়াই সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন তিনি। জামির হোসেন নামের এক অসহায় সেবাপ্রত্যাশী বলেন, তিনি তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গিয়েছিলেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে। তাৎক্ষনিক ভাবে তিনি সহযোগিতা ও সঠিক পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সেবা প্রত্যাশী আমীর হোসেন বলেন দেশের প্রতিটি জেলায় জেলায় যদি এমন একজন সদালাপী, হাস্যজ্জল, বিনয়ী ও মানবিক ডিসি থাকতো তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সময় লাগতো না।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম বলেন, আমি সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের জেলায় কাজের ক্ষেত্রে এসেছি। আমি চেষ্টা করছি এ জেলাকে একটি স্মার্ট জেলায় রূপান্তরিত করতে। আপনাদের সকলের সহযোগিতা পেলে হয়তো সেটা সম্ভব হবে।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই সোহার্দ ও শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য সকলের প্রতি আহব্বান জানান তিনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত