শৈলকূপায় ১৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন দুলাল বিশ্বাস « বাংলাখবর প্রতিদিন

শৈলকূপায় ১৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন দুলাল বিশ্বাস

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৪ | ১০:৪৩
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৪ | ১০:৪৩
Link Copied!

ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রতি বছরের মতো এবারও ধর্ম—বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়মী লীগের সহ—সভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল । সোমবার বিকালে কবিরপুরে নিজ দলীয় কার্যালয়ে শৈলকুপা উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী তুলে দেন এবং  এতিম শিশুদের মাঝেও ঈদের উপহার সামগ্রী তুলে দেন তিনি। 

এদিকে সোমবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রাামে নিজ বাড়িতে শৈলকুপার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ১৫ হাজার মানুষের হাতে পোষাক সামগ্রী শাড়ি—লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন তিনি। 

নজরুল ইসলাম দুলাল বলেন, আমরা প্রতিবছর ২৮ রমজানে মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি, খাদ্য সামগ্রী) বিতরণ করে থাকি। প্রতিবছরের মতো এবারও আমি সমাজের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছি। এখানে শুধু মুসলমান নয় হিন্দু সম্প্রদায়ের মানুষর মাঝেও উপহার সামগ্রী তুলে দেয়।

বিজ্ঞাপন

অসহায়, দুঃস্থ ও সাধারণ মানুষের মুখের হাসি ফোটানোই আমাকে আনন্দ দেয়। আমি অনেক আগে থেকেই মানুষের পাশে থাকতে ভালোবাসি এবং মানুষও আমাকে একইভাবে ভালোবাসে। দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে শুধু ঈদের সময় নয় তারা যখনই কোনো বিপদে পড়ে আমি সবসময় চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর। যতদিন বাঁচবো ততদিন মানুষের জন্যই কাজ করে যাবো।

এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি সরোয়ার জাহান বাদশা, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস সহ শৈলকুপার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত