সাতক্ষীরার শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরার শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায়

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ | ১০:০৮
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ | ১০:০৮
Link Copied!

মুসলমানদের জীবনে অন্যতম সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি। মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। রমাদান অর্থাৎত তাকয়া ও খোদাভৃতি অর্জন। টানা একটি মাস মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম সাধনার পর সব দুঃখ, কষ্ট ভুলে শাওয়াল মাসের এক ফালি চাঁদ দেখার প্রহর গুনতে থাকে মুসলিম উম্মাহ।

পূর্নতা, আনন্দ, বিজয়ের বার্তা নিয়ে আগমন ঘটে শাওয়াল মাসের। এরপর থেকেই প্রতিটা মুসলিম উৎসবের আমেজে মেতে ওঠে। ছোট বড় সবাই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। পূর্বের সব হিংসা- বিদ্বেষ -বিচ্ছিন্নতা ভুলে সৌহার্দ্য-সম্প্রীতি-ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় প্রতিটি মানুষ।

মাহে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সকল পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার অনুভূতি ধারণ করেই পরিপূর্ণতা লাভ করে ঈদের খুশি। ধনী-গরিব সব মানুষের মহামিলনের বার্তা বহন করে। ঈদুল ফিতর ভাতৃত্ববন্ধন অটুট রাখতে উদ্বুদ্ধ করে। ত্যাগের শিক্ষা দেয়।

বিজ্ঞাপন

তাই ঈদুল ফিতরের দিন ইসলাম ধর্মে সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিধানের মাধ্যমে ধনী-গরিব সব ভেদাভেদ নিশ্চিহ্ন হয়ে যায়। পবিত্র ঈদুল ফিতর আমাদের ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদরের শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (১১ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ৭:৩০মিনিটে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ অহিদুজ্জামান অহিদ এর ইমামতিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ইমামের বয়ান শেষে ঈদুল ফিতরের নামাজের খুতবা পাঠ করা হয়। দোয়া ও মোনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে মুসলিম উম্মাহ জন্য দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত