ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সিরাজগঞ্জে সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সিরাজগঞ্জে সমাবেশ

শাহজাদপুর প্রতিনিধি
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ | ১২:১৪
শাহজাদপুর প্রতিনিধি
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ | ১২:১৪
Link Copied!

মোঃ নাঈম উদ্দিন সিরাজী

চলমান ইসরায়েল-ফিলিস্তিনের সংঘর্ষে মজলুম ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ ২৬/০৪/২০২৪ ইং পবিত্র জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ কতৃক আয়োজিত হয় সংহতি সমাবেশ।

উক্ত সংহতি সমাবেশের শুরুতেই বক্তব্য দিতে এসে ইমন হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন,
“আজকে যেই সময়টাতে আমরা এখানে দাঁড়িয়ে এই সংহতি সমাবেশ পালন করছি ঠিক সেই সময়টাতে হয়তো আমার ফিলিস্তিনের ভাই ও বোনেরা তাকিয়ে আছে ভিনদেশের ত্রানের আশায়, ভিনদেশের আর্থিক সহায়তার আশায়।”

বিজ্ঞাপন

সমাবেশে আরেক শিক্ষার্থী অর্ণব হাসান জয় বক্তব্য দিতে এসে বলেন,”আমরা বাংলাদেশীরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

সমাবেশে ইউসুফ হোসেন নামের একজন ব্যবসায়ী বক্তব্য দিতে এসে বলেন,”আমাদের শরীরে একফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাবো ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত প্রসাশনের ভাইদের ধন্যবাদ জানিয়ে মোমিন ফয়সাল নামের একজন বলেন,
“আজকের এই সংহতি সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই প্রসাশনের ভাইয়েরা যেভাবে আমাদের সেফটি দিয়েছে সেটা সত্যি প্রসংশার দাবিদার। এতে করে স্পষ্ট ভাবে বোঝা গেছে যে বাংলাদেশের সব শ্রেণী-পেশার মানুষের মনে ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা রয়েছে।”

বিজ্ঞাপন

উক্ত সংহতি সমাবেশে সকলের প্রতি ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন আয়োজকরা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত