ঢাকা কলেজ ছাত্রদলের খাবার স্যালাইন ও পানি বিতরণ « বাংলাখবর প্রতিদিন

তীব্র গরমে নাকাল দেশবাসী

ঢাকা কলেজ ছাত্রদলের খাবার স্যালাইন ও পানি বিতরণ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ৭:০০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ৭:০০
Link Copied!
স্যালাইন-পানি বিতরণের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে তীব্রতাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও কর্মজীবীদের মাঝে ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসাইন চৌধুরীর উদ্যোগে ঢাকা কলেজ ক্যাম্পাসের সামনে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

মূলত বেশ কিছু দিন ধরেই সারাদেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। প্রচন্ড রোদ, অসহনীয় গরমে নাকাল দেশবাসী। বিশেষ করে রাজধানী ঢাকায় গরমের মাত্রা সবসময়ই বেশি থাকে। তাই রাজধানী বাসীকে বিশেষ করে খেটে খাওয়া মানুষদের কষ্ট লাঘব করতেই ছাত্রদল তথা বিএনপির এই উদ্যোগ।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণকালে ছাত্রদল নেতা সাজ্জাদের পাশাপাশি বেশ তৎপর ছিলেন অন্যান্য সকলেই। আজকের কর্মসূচি সম্পর্কে সাজ্জাদ বলেন, আমরা প্রতিনিয়তই এমন জনকল্যাণমুখী কাজ করে আসছি।

বিজ্ঞাপন

কিন্তু সাধারণ মানুষ অস্বস্তি বোধ করবে বিধায় প্রতিদিন গণমাধ্যমকে ডাকিনা। আজ আপনাদের সাথে দেখা হয়ে গেলো। তাই আপনারা জানতে পারলেন। আমাদের দেশনায়ক তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে আমরা এভাবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, ইলিয়াস হল ছাত্রদল সভাপতি এনামুল হক শান্ত, সহ- সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, সাউথ হল ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম মেহেদী, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য ফাহিম মুন্তাসির, ওমর ফারুক।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত