কাটাখালী পৌরসভা উপ-নির্বাচনে প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু « বাংলাখবর প্রতিদিন

কাটাখালী পৌরসভা উপ-নির্বাচনে প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু

মোঃ সুরুজ আলী সোহান, রাজশাহী
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ১০:৩৫
মোঃ সুরুজ আলী সোহান, রাজশাহী
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৪ | ১০:৩৫
Link Copied!
বিজয়ী রাবেয়া সুলতানা মিতু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে বিপুল ভোটে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন রাবেয়া সুলতানা মিতু। হ্যাঙ্গার প্রতীকে নিয়ে তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৩০৮।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু শামা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৩৪৮৭টি। মিজানুর রহমান চামুচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৯১৭ ও অধ্যক্ষ জহুরুল ইসলাম রিপন পেয়েছেন মোবাইল মার্কা প্রতিক নিয়ে ১৩৩৯ ও রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মোতাহার হোসেন পেয়েছেন ১০৮৮ ভোট।

রবিবার (২৮ এপ্রিল) বিকালে আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আজাদুল হেলাল।

বিজ্ঞাপন

এর আগে এ উপ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।

কেন্দ্র গুলোতে নারী ভোটারদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৬২ কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌর সভায় যারমধ্যে নারী ভোটার ১১ হাজার সাতশো ৭৬ জন এবং পুরুষ ভোটার ১১ হাজার আটশো ৮৬ জন। ভোটে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

পৌর এলাকাটিতে মোট ভোটার সংখ্যা ছিলো ২৩ হাজার ৫৪১ জন। আর ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫ হাজার ৬৫০ জন।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসার আরও জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬২টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেট, তিন প্লাটুন বিজিবি এবং র‌্যাব- পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে ছিলেন। ইভিএম পদ্ধতিতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

পৌরসভার নির্বাচিত মেয়র আব্বাস আলি বরখাস্ত হলে সেই শূন্য পদে উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন তারই স্ত্রী।

বিপুলভোটে নির্বাচিত করায় পৌরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পৌর এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিজ্ঞাব্যক্ত করেছেন রাবেয়া সুলতানা মিতু।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত