সুপেয় পানি বিতরণ করলো এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম « বাংলাখবর প্রতিদিন

সুপেয় পানি বিতরণ করলো এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ | ৩:২৬
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৪ | ৩:২৬
Link Copied!

তাপদাহে পুড়ছে দেশ। দিনদিন তাপমাত্রার পারদ ওপরের দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। চলমান এই অবস্থা আরও তিনদিন অব্যাহত থাকতে পারে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। দেশের নানান জায়গায় ইসতিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এনায়েতপুরের কেজির মোড় যাত্রী ছাউনির সামনে পথচারী সাধারণ মানুষ, ভ্যান চালক, বাস চালক ও ট্রাক চালকদের মাঝে এক বোতল ঠান্ডা সুপেয় পানি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা ইযূথ ফোরামের সহ-সভাপতি ও আই সি এল স্কুলের পরিচালক ওয়াহিদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক মোল্লা।

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওমর ফারুক শরিফসহ এনায়েতপুর, এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী সদস্য ও বাংলা ভয়েসের ইনচার্জ ( ন্যাশনাল ডেস্ক), বাংলা ভয়েসের চৌহালী সংবাদদাতা ইয়াহিয়া খান, বাংলা খবর প্রতিদিন সংবাদদাতা মতিয়ার রহমান সহ থানা ইয়ূথ ফোরামের কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন এনায়েতপুর থানা ইয়ুথ ফোরামের উদ্যোগে চলমান তীব্র গরমে জনজীবন বিপর্যন্ত-পথচারী সাধারণ মানুষ, ভ্যান চালক, বাস চালক ও ট্রাক চালকদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

এনায়েতপুর থানা ইয়ুথ ফোরাম সব সময় সামাজিক ও মানবিক কাজগুলো করে থাকে। আমরা এভাবেই কাজ করে যেতে চাই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত