ইউপি সদস্যদের চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভা « বাংলাখবর প্রতিদিন

ইউপি সদস্যদের চেয়ারম্যানের বিপক্ষে অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভা

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি 
আপডেটঃ ১০ মে, ২০২৪ | ৫:৫২
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি 
আপডেটঃ ১০ মে, ২০২৪ | ৫:৫২
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেনের প্রতি ইউপি সদস্যদের অনাস্থার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার( ৯মে) বিকেল ৫ টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে,পরিষদের সংরক্ষিত ১ জন নারী সদস্যসহ মোট ৮ জন ইউপি সদস্যের চেয়ারম্যানের প্রতি অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  বরাবর লিখিত অভিযোগের জবাবে চেয়ারম্যান জামাল হোসেন  বলেন,জনগণ আমাকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে,আমি কারও দয়াদাক্ষিণায় চেয়ারম্যান নির্বাচিত হইনি।কালিয়া ইউনিয়নের সকল জনগনের ভালবাসা ও আস্থা আমার উপর রয়েছে। জনগণের অধিকার রক্ষায় ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে কাজ  করছি।ইউনিয়ন পরিষদের সীমানা হিসেবে সরকারি বরাদ্দ খুবই কম,তাই অনেক সময় নিজ থেকে ব্যয় করে প্রতিশ্রুতি রক্ষা করছি।ইউপি সদস্যদের টিসিবি কার্ড,বিদেশে পাঠানোর কথা বলে বড় অঙ্কের টাকা আত্মাসাৎ এর যে,অভিযোগ কতিপয় সদস্য আমার বিরুদ্ধে দায়ের করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি তিনি রাজনীতির গ্রুপিংয়ে প্রতিহিংসার শিকার। তিনি আরও বলেন,আমার নির্বাচন থেকে শুরু করে আগামী ৫ জুন স্থানীয়  উপজেলা  নির্বাচনে আমার ছেলে প্রার্থী হওয়ায় একটি মহল তার জনপ্রিয়তায় ইষার্ন্বিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।অভিযোগে দাবি করা সহকারী লুৎফর রহমান বিষয়ে  বলেন,সে পরিষদের কেউ নয়।তার ব্যক্তিগত কাজে মাঝে মাঝে পরিষদে আসত।মেম্বারদের সাথে খারাপ আচরণের মতো ঘটনা তার জানা নেই।এসময় আরও উপস্থিত ছিলেন তার ছেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান,পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান মিয়া,সংরক্ষিত নারী সদস্য রুমা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন চান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার বাবা ৩ বারের জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান। বাবা তেমন লেখাপড়া জানেন না,জনগণের ভোট ও ভালবাসাই তার পুঁজি।তার দাবি,চেয়ারম্যান কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না।আমার  বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত।একটি মহল আমাদের সুনামক্ষুন্ন করতে ইউপি সদস্যের পিছনে ইন্ধন জোগিয়ে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অনাস্থা দিয়েছে।যা তাদের চরম নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত