হোমনায় নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন মাওলানা রফিক উল্লাহ আফসারী « বাংলাখবর প্রতিদিন

হোমনায় নদীতে ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করলেন মাওলানা রফিক উল্লাহ আফসারী

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ১০ মে, ২০২৪ | ৫:৫৪
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেটঃ ১০ মে, ২০২৪ | ৫:৫৪
Link Copied!

কুমিল্লার হোমনায় পঞ্চবটি কাঠালিয়া নদীতে প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে আছর নামাজের পর মাওলানা রফিক উল্লাহ আফসারী এবং তাঁর সফর সঙ্গীরা ঢাকা থেকে ২৬ টি ব্যাগে করে প্রায় ২০ হাজার মাছের পোনা নিয়ে আসে। পরে পঞ্চবটি কাঠালিয়া নদীতে পোনাগুলো অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুজ্জামান খোকন, সাংবাদিক কবি দেলোয়ার, সাংবাদিক শফিকুল ইসলাম মুন্না, সাংবাদিক মোঃ তারিকুল ইসলাম ও সোলমান শাহ মাজারের ভক্তবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ।

বিজ্ঞাপন

এসময় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, আলহামদুলিল্লাহ রাসূল (সাঃ) এর প্রতি অগণিত দরুদ আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন খাল-বিল, নদ-নদীতে মোট ৫৪টি স্পটে অসংখ্যবার দীর্ঘ পাঁচ বছর মৎস্য পোনা অবমুক্ত করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় হোমনা-তিতাসের মাঝখানে কাঠালিয়া নদীতে প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করলাম।

তিনি আরো বলেন, আমরা এখন আর নদীতে জাল ফেললেই মাছ পাই না, কেননা আমরা শুধু মাছ ধরেই যাচ্ছি কিন্তু মাছের পোনা অবমুক্ত করি না। তাই দেশের আমিষের ঘাটতি পূরণ করতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনারা ছোট বা অপ্রাপ্ত বয়স্ক মাছ ও ডিমওয়ালা মাছা কেনা-বেচা ও খাওয়া থেকে বিরত থাকবেন এবং আমরা যদি আল্লাহর পানি নেয়ামতকে কাজে লাগিয়ে প্রত্যেকে যদি ১ কেজি বা আধা কেজি মাছের পোনা অবমুক্ত করি তাহলে আমার দেশ আবারও মাছে-ভাতে বাঙ্গালি হয়ে যাবে ইনশাল্লাহ।

বিজ্ঞাপন

পরে তিনি উপস্থিত সকলকে নিয়ে দোয়া মোনাজাত করেন এবং উপস্থিত সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত