এনায়েতপুরে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

এনায়েতপুরে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ১২ মে, ২০২৪ | ৭:১৩
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ১২ মে, ২০২৪ | ৭:১৩
Link Copied!

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে হারিয়ে যাওয়া দুই শিশুর লাশ জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশুর নাম মো: আবু বক্কার (৪) পিতা মো: রুবেল হোসেন এবং মো: ইয়াসিন (৫) পিতা মো: ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মো: আবু বক্কার এবং মো: ইয়াছিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।

নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গিয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন।

বিজ্ঞাপন

সর্বশেষ আজ রবিবার ১২ মে ঐ দুই শিশুর ভাসমান লাশ জালালপুর গ্রামে জমে থাকা পানিতে পরে থাকতে দেখে স্থানীয়রা এনায়েতপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবির মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার বাতিজা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি,(শনিবার) দুপুর ১২ টার দিকে জমে থাকা পানিতে লাশ পাই।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, আমরা লাশ উদ্ধার করেছি তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত