
চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। (১৩) মে সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন এডিসি রেভিনিউ মোঃ ইমরান হোসেন।
প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর মধ্যে দোয়াত কলম প্রতীক -তাজ উদ্দিন, ঘোড়া প্রতীক- মোঃ ফারুক সরকার, আনারস প্রতীক- মোছাঃ মাহফুজা খাতুন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। মোল্লা বাবুল আক্তার মাইক প্রতীক, আব্দুল কাহহার সিদ্দিকী তালা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। হাস প্রতীক- নাসরিন আক্তার, ফুটবল প্রতীক পেয়েছেন জহুরা পারভীন জোসনা।
আগামী ২৯ মে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) ভোট হবে।


