PPV দের পদায়নের জন্য মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

৮-১০ বছর চাকরী শেষে অসহায় মহিলারা যাবে কোথায় ?

PPV দের পদায়নের জন্য মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ মে, ২০২৪ | ৩:৩১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ মে, ২০২৪ | ৩:৩১
Link Copied!
ঢাকা প্রেসক্লাবের সামনে মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত সেবিকারা করেছেন মানববন্ধন। ppv ২৮টি জেলার ১০০টি উপজেলার মাঠ কর্মচারী সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন। গত ১৩ই মে সংগটিত উক্ত মানববন্ধনে প্রায় শতাধিক মাঠ কর্মী বা সেবিকা অংশ নেন সেখানে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তারা আবেদন করেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তাদের দাবি- Paid Peer Volunteer সংক্ষেপে ppv, তারা পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় ৩৮৬৬ জন মাঠকর্মী নিয়োজিত রয়েছেন বিগত ৮ থেকে ১০ বছর।

তারা বলেন- যাতায়াত ও নাস্তা বাবদ দৈনিক ৪০০ টাকা সম্মানি নিয়ে দেশের কল্যাণে কাজ করছেন। বিভিন্ন দুর্যোগ ও করোনা মহামারীর মধ্যে বিনা পারিশ্রমিকে তারা সেবা দিয়েছেন।

বিজ্ঞাপন

কিন্তু তারা কোনো সরকারি ছুটি, উৎসব ভাতা, নির্দিষ্ট কোনো বেতন পাননি। অথচ আগামী জুনের ৩০ তারিখে শেষ হবে তাদের চাকরির মেয়াদ। তাই তাদের দাবি- এই মুহূর্তে এতোগুলা অসহায় নারী কোথায় গিয়ে দাঁড়াবে ?

কারণ তাদের ৩৮৬৬ জন স্বাস্থ্য কর্মীর মধ্যে অধিকাংশেরই ইতোমধ্যে চাকরির বয়স শেষ। চাইলেও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানে নতুন করে আবেদন করতে পারবেন না৷ তাহলে তাদের ভবিষ্যৎ কি ?

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বাস্থ্যসেবিকারা তুলে ধরেন তাদের চাওয়া। তাদের সকলের দাবি: Paid Peer Volunteer দের চাকুরী স্থায়ীকরণের ব্যবস্থা না থাকলে PPV পদকে FWA শূন্য পদে পদায়ন অথবা জুনিয়র পরিবার কল্যান সহকারী বা JFWA পদে পদায়ন করা হোক। ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে করা মানববন্ধন থেকে তারা বলেন- তাদের দাবি মানা না হলে পরবর্তীতে তারা আন্দোলনের কথা চিন্তা করবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত