সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ১১:৫৬
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ১১:৫৬
Link Copied!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মারুফ তানভীর হোসাইন সুজন, সিনিয়র সদস্য সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জাহিদ হাসান, রেজা আল আমিন, প্রভাষক মঈনুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, মো.রবিউল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও পৌরসভার ৯ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত