শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ১১:৫৮
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেটঃ ১৭ মে, ২০২৪ | ১১:৫৮
Link Copied!

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বকুল মোড়ল। এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সদস্য মো. মহসিন হোসেন, মনিরুল ইসলাম, পৌর শাখার সভাপতি এস. এম সাঈদ হোসেন, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা শেখ আব্দুল আজিজ, রেজাউল ইসলাম রেজা, মো. শিমুল সরদার,মো. মজনু সরদার,আবু সালাম, মো. আল আমিন,মো. ইউনুস আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দেশে এসেছিল বলেই দেশের উন্নয়ন হচ্ছে। তিনি যদি সেদিন দেশে না আসতেন অন্যান্য মুসলিম কান্ট্রির মতো মারামারি হানাহানি চলত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাইতো বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানসহ অন্যান্য দেশের নেতারা উৎসাহিত হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত