অবশেষে তরুণী পাচারকারী নীরব-হাবিবা চক্র আটক « বাংলাখবর প্রতিদিন

কেরানীগঞ্জ মডেল থানার দুর্দান্ত অভিযান

অবশেষে তরুণী পাচারকারী নীরব-হাবিবা চক্র আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ৮:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৪ | ৮:০০
Link Copied!
প্রতারক দম্পতি আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নীরব খান ওরফে রবিন, বয়স ৩৮। স্ত্রী হাবিবা এবং তিন মেয়ে নিয়ে ভ্লগ করেন। মূলত কিশোরীদের ভ্লগের নামে ফাঁসানো এবং ব্ল্যাকমেইল করাই তার পেশা। আর এসব অপকর্মে নীরবকে সহযোগিতা করেন তার গুণধর স্ত্রী হাবিবা। নানা পরিচয়ে কখনো দেবর-ভাবি কিংবা কখনো ভাই-বোন সেজে মানুষের সাথে প্রতারণা করে এই চক্রটি।

ঠান্ডা মাথায় কূটকৌশলে মেয়ের বয়সী কিশোরীদেরকে এরা টার্গেট করে। ভ্লগ এবং টিকটক করে অপ্রাপ্ত মেয়েদের কে নানা কৌশলে ফাসিয়ে ব্ল্যাক মেইল করে তারা। গত রমজানের ঈদের তৃতীয় দিন রাজধানীর জিঞ্জিরা থেকে ১৩ বছরের এক মেয়েকে এভাবে ফাঁদে ফেলে বেড়াতে নিয়ে যায় নীরব।

রাতে বাসায় না ফিরলে মেয়ের বাবা ও স্থানীয় লোকজন হাবিবার বাসায় খোঁজ করতে গেলে সে উল্টো ডাকাতি মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। কিন্তু স্থানীয়রা যেহেতু নীরব-হাবিবা দম্পতির অপকর্মের কথা জানতো, তাই তাদের বাড়ির আশেপাশে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে পুলিশ এসে আশ্বস্ত করে যে হাবিবা পালাবে না। কিন্তু বিকেলেই হাবিবা তিন কন্যা সহ বাবার বাড়ি মেঘনা উপজেলায় পালিয়ে যায়। নীরব ওরফে রবিন এর মধ্যেই কয়েকবার মেয়েটির বাবার ফোনে কল দেয় এবং মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয়।

কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হলে, র্স্থানীয় পুলিশের সহায়তায় ৫দিন পর মেয়েটি রাত ১২ টার দিকে ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে উদ্ধার হয়।

উল্লেখ্য যে, হাবিবার বাড়ি মেঘনা উপজেলায়। সেখানে উদ্ধার অভিযানের সময় স্থানীয় মেম্বার জানান, লোকটা এর আগে তার নিজ শ্যালিকাকেও এভাবে ফাঁদে ফেলেছিলো। কিন্তু পারিবারিক সম্মানহানির জন্য বিষয়টি গোপনীয় ভাবেই সমাধান করেছেন তারা।

বিজ্ঞাপন

মূলত অপহরণের ৪ দিন পর রাত ১২ টা নাগাদ প্রশাসনের অভিযান টের পেয়ে মেয়েটিকে ভিক্টোরিয়া পার্কে রেখে সরে পড়ে নীরব। নীরব এবং হাবিবা বিভিন্ন নাম্বার এবং অ্যাপস দিয়ে কল দিয়ে মেয়ের বাবাকে ভয় এবং হুমকি দিতে থাকে।

এই বিষয়ে র‍্যাবের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছিল। র‍্যাব ধারণা করছে এরা একটি শিশু ও নারী পাচারকারী দলের সদস্য। কোমলপ্রাণ শিশু ও অপ্রাপ্ত বয়সী কিশোরীরাই এদের টার্গেট। টিকটক,রিল, ভ্লগ- এসবের আড়ালে এরা আশেপাশের মানুষের সাথে ঘনিষ্ঠ হয়। পরবর্তীতে এদেরকে নানা অসামাজিক অপকর্মতে লিপ্ত করে এবং ব্ল্যাকমেইল করে। অনুপায় হয়ে পরে পরিবারটি থানায় মামলার আশ্রয় নেয়।

অবশেষে গত শুক্রবার কেরানীগঞ্জ মডেল থানার এস আই রোকনের নেতৃত্বে এবং সিনিয়র অফিসার রিয়াজের সুকৌশল সহায়তায় মেঘনা নারায়ণগঞ্জ থেকে এই চক্রকে আটক করে। এই বিষয়ে ওসি (তদন্ত) মো:খালিদ সমস্ত মামলাটি পরিচালিত করেছেন বলে জানা যায়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত