
সিরাজগঞ্জের এনায়েতপুরে ও শাহজাদপুরে পৃথক বজ্রপাতে তিন জন নিহত
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল চরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো একজন। অপরদিকে শাহজাদপুরেও বজ্রপাতে একজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, এনায়েতপুর থানার বেতিল চর এলাকার আবু তারার ছেলে দুই সন্তানের জনক আলামিন(২৮) ও খামার গ্রামের আঃ হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪)। নিহত মারুফ হোসেন বেতিল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ও শাহজাদপুরের চর পোরজনা এলাকার জয়নালের ছেলে আব্দুস সালাম (৩৭)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকালে এনায়েতপুর থানার বেতিল স্পার বাধ সংলগ্ন বেতিল চরে খেলাধুলা করার সময় বজ্রপাতে মারাত্নকভাবে আহত হলে তাদের স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
অপরদিকে শাহজাদপুরের চর পোরজনা এলাকায় জমি থেকে ধানের বোজা মাথায় নিয়ে যাবার সময় নিহত হয়।
এদিকে তাদের আকস্মিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


