বিশ্ব পরিবেশ দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি « বাংলাখবর প্রতিদিন

বিশ্ব পরিবেশ দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

মোস্তফা কামাল
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:৪২
মোস্তফা কামাল
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:৪২
Link Copied!
বৃক্ষরোপণ কর্মসূচি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জেনারেশন রেস্টোরেশন” স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) স্কুলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ ৫ জুন (বুধবার) সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হল ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গনে প্রায় অর্ধশতাধিক আম ও নিমগাছ রোপন করা হয়। বৃক্ষরোপণ শেষে উপস্থিত শিক্ষকরা পরিবেশ রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা এবং এর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

অপরাজিতা হলের সহকারী প্রভোস্ট সাগর কুমার দত্ত বলেন, “বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ, বন উজাড় এবং বৈশ্বিক উষ্ণায়ন আমাদের এক ক্লান্তিকালে এনে দাঁড় করিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদেরকে প্রকৃতির দিকে ফিরে তাকাতে হবে এবং প্রকৃতির সঙ্গে সঙ্গতি রক্ষা করতে হবে।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণ হল সেই পথ যা আমাদের পরিবেশকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করবে।”

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায় বলেন, “বর্তমানে প্রকৃতি আমাদের উপর যে নিষ্ঠুরতা দেখাচ্ছে তার জন্য মূলত আমরাই দায়ী এবং আমরাই পারি পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতা স্মরণ করিয়ে দেওয়া”।

সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম বলেন, “আমাদের প্রতিজ্ঞা হোক আমরা প্রতিটি বৃক্ষরোপনের মাধ্যমে আমাদের পৃথিবীকে আরো সবুজ এবং সুস্থ করে তুলব। বৃক্ষরোপণ একটি ছোট পদক্ষেপ হতে পারে কিন্তু এর প্রভাব বিশাল ও দীর্ঘস্থায়ী।”

বিজ্ঞাপন

এর আগে বেলা ১০.০০ টায় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গন হতে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের সামনে শেষ হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত