বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ « বাংলাখবর প্রতিদিন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:৪৫
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা
আপডেটঃ ৫ জুন, ২০২৪ | ২:৪৫
Link Copied!
বিশ্ব পরিবেশ দিবস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ ও প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় আরো বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র,বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস,সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সামাজিক বনায়ন কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, এড. মনির উদ্দিন, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনসহ সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিগন। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে গাছের চারা বিতরণ এবং শহরের প্রাণশায়ের খালপাড়ে গাছের চারা রোপন করা হয়।

এসময় বক্তারা বলেন,পরিবেশ রক্ষায় সাতক্ষীরা শহরের পুকুর ভরাট বন্ধ করা দরকার, প্রাণ সায়ের খাল খননে অনিয়মের কারনে দূর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। বড়বাজারে মাছ বাজারের যত ময়লা খালে ফেলানো হচ্ছে সেই কারনে খালে ময়লা পচে দূর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ রক্ষায় সমন্বিত পরিকল্পনা করা দরকার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত