নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২৬
মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২৬
Link Copied!

নরসিংদীতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসানের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই জুন) বিকেলে পাচঁদোনা গ্রীন সিটি মাঠে শহীদ মাহবুবুল চেয়ারম্যান সংগ্রাম পরিষদের আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি করা হয়।

কর্মসূচিতে নিহত মাহবুবুল এর স্বজন, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা ও উপস্থিত বিচার প্রার্থীরা পাঁচদোনা বাজার গ্রীণ সিটি মাঠ থেকে শুরু করে পাঁচদোনা বাসস্ট্যান্ড ও গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় গ্রীণ সিটি মাঠে এসে বিক্ষোভ মিছিলটি শেষ করেন

সভায় বক্তারা বলেন, হত্যাকারীদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে। হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে বিক্ষোভ মিছিল করা হবে। হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত ঘরে ফিরবে না এবং প্রয়োজনে রক্তের বদলে রক্ত নিয়ে আইন হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পাঁচদোনা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সদর উপজেলার চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, নিহতের ছোট ভাই হাফিজুল উল্লাহ, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন।

নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ,মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরসহ আওয়ামী লীগ ও সহযোগীসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গত ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুইজন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত