ট্রেনের জানালার পাশে দাড়াঁনো নিয়ে এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রী নিহত « বাংলাখবর প্রতিদিন

ট্রেনের জানালার পাশে দাড়াঁনো নিয়ে এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রী নিহত

মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২৯
মাজাহারুল ইসলাম ইমন, নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ৬ জুন, ২০২৪ | ১০:২৯
Link Copied!

ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে দাড়ানো নিয়ে দুই যাত্রীর দ্বন্দের জেরে এক যাত্রীর কিল ঘুশিতে আরেক যাত্রী নিহতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাড়ানো অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি নরসিংদী শহরতলীর বীরপুর এলাকার সেলিম খানের বাড়ির ভাড়াটিয়া এবং পৌর এলাকার ব্রাহ্মণপাড়ার প্রদ্যুৎ কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল (৪৫)।

অপরদিকে, অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্রগ্রামের সীতাকুন্ডের বাসিন্দা। তাকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল (৪৫) নামের যাত্রীটি ট্রেনের শেষ বগিতে ওঠে এবং একটি জানালার পাশে দাড়াতে চায়।

সেই জানালার পাশের সিটে বসা মনজুর মিয়া (৫৫) নামে এক ব্যাক্তির সাথে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রুপ নেয়। এসময় মনজুর মিয়া ঝুমুর কান্তি বাউলকে লাথি এবং কিল ঘুষি দিলে সাথে সাথেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এমন সময়, বগির অন্যান্য যাত্রীরা অজ্ঞান হওয়া গুরুতর ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে স্টেশন কর্তৃপক্ষ ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: শহিদুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যাক্তিটিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। আর নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে গেছেন হাসপাতাল থেকে। পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে, ময়নাতদন্তসহ অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত