
সখীপুরে প্রয়াত এস,এম আজহারুল ইসলাম স্যারের ১৫তম মৃত্যু বার্ষিকী
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি

৯ জুন- টাঙ্গাইলের সখীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত “সখীপুর পি,এম পাইলট বালক উচ্চবিদ্যালয়ের ” সাবেক প্রধান শিক্ষক,সখীপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম এস,এম আজহারুল ইসলাম স্যারের ১৫তম মৃত্যু বার্ষিকী।২০০৯ ই সনের ৯ জুন তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে।
মৃত্যুর সময় তিনি তার স্ত্রী সন্তানসহ অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।তিনার একমাত্র পুত্র আলমগীর ফেরদৌস বর্তমানে সখীপুর আবাসিক মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন গর্বের সাথে।
প্রয়াত এস,এম আজহারুল ইসলাম স্যার ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী,অত্র পাহাড়ী জনপদে তৎকালীন মাধ্যমিক শিক্ষার প্রসার বিস্তারে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তি।যার সুযোগ্য দিক নির্দেশনায় ও কঠোর পরিশ্রমের ফলে অত্র এলাকার সাধারণ মানুষের ছেলেরা মাধ্যমিক শিক্ষার সফলতায় উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পেতে পেরেছিলেন অনায়াসেই।তিনি ছিলেন অনেক গুণে গুণান্বিত এক মহৎপ্রাণ পুরুষ।
শিক্ষা,সামাজিক,আঞ্চলিক ও সংস্কৃতি অঙ্গনে ছিলো তিনার যথেষ্ট অবদান। আজ সেই মহতি সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম এস,এম আজহারুল ইসলাম স্যারের ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সকালে মরহুমের স্থায়ী নিবাস প্রতিমা বংকী গ্রামে বাড়ির পাশে অবস্থিত কবরে পুষ্পস্তবক অর্পণ করেন,সখীপুর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান জনাব অধ্যক্ষ সাইদ আজাদসহ স্থানীয় অসংখ্য মানুষ।পরে মরহুমের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


