নরসিংদীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মাজাহারুল ইসলাম ইমন
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২০
মাজাহারুল ইসলাম ইমন
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২০
Link Copied!

নরসিংদী জেলা প্রতিনিধি

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে সপ্তাহব্যাপী ভূমি সেবার সূচনা করা হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ারসহ অন্যান্যরা।

এ সময় অতিথি ও আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে।

বিজ্ঞাপন

ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিরম্বনায় পড়তে হচ্ছে না। সপ্তাহ ব্যাপী এই সেবা সপ্তাহে আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত