নরসিংদীর শিবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীর শিবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

মাজাহারুল ইসলাম ইমন
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২৪
মাজাহারুল ইসলাম ইমন
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২৪
Link Copied!

নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বজনেরা। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ওই যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম আহমেদুর কবির (৩৭)। তিনি শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। গত রোজার ঈদের আগপর্যন্ত তিনি মাধবদীর একটি কারখানায় চাকরি করতেন। সেখানে কাজ কমে যাওয়ায় চাকরিচ্যুত হন। এর পর থেকে তিনি বাড়িতে থেকে নতুন চাকরির সন্ধান করছিলেন।

আহমেদুর স্ত্রী রেণু বেগম, ১২ ও ৫ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের আগানগর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। এক সপ্তাহ ধরে তিনি নিজের বাড়িতে ছিলেন।
আহমেদুর কবিরের ছোট ভাই মেনন মোল্লা বলেন, ভাইকে বাড়ি থেকে ডেকে নেওয়ার সময় তিনিও বাড়িতে ছিলেন। যে তিনজন তাঁর ভাইকে ডেকে নিয়ে বিদ্যালয়ের মাঠে গেছেন, তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা ও পরিচিত। পুলিশের কাছে তাঁদের নাম ও পরিচয় জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত নিজের ঘরেই অবস্থান করছিলেন আহমেদুর কবির। ওই সময় স্থানীয় তিনজন যুবক (যাঁরা একসঙ্গে চলাফেরা করতেন) তাঁর ভাইয়ের কাছে আসেন। তাঁরা আহমেদুরের ঘরে বসে কথা বলছিলেন।

একপর্যায়ে গরমের কারণে তাঁরা আহমেদুরকে সঙ্গে নিয়ে বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যান। তাঁর বাড়ি থেকে বিদ্যালয়টির দূরত্ব দুই মিনিটের হাঁটা পথ। রাতে আহমেদুর আর বাড়ি ফেরেননি। আজ সকালে ওই বিদ্যালয়ের মাঠে তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মেনন মোল্লা বলেন, ২০১৪ সালে একই এলাকায় জালাল ও খোরশেদ নামের দুই ভাই খুন হন। তাঁদের চাচাতো ভাই আহমেদুর কবির ছিলেন ওই হত্যা মামলার দ্বিতীয় সাক্ষী। ওই মামলায় সাক্ষী হওয়ায় আহমেদুরকে এভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া তাঁকে হত্যার অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। ওই তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার কারণ নিশ্চিত হওয়া সম্ভব।

বিজ্ঞাপন

এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহমেদুর কবির নিহত হয়েছেন। তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা পলাতক। তাঁদের ধরতে অভিযান চলছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত