
নরসিংদীতে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
মাজহারুল ইসলাম ইমন
শ্রমিকদের বিক্ষোভ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে দুই মাসের ওভারর্টাইম এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকরা।
রবিবার বেলা সাড়ে তিনটা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর (বড়ইতলায়) ফ্যাক্টরীর সামনেই অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগও করে তারা।
এসময় শ্রমিকরা দাবী করেন, গত দুই মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছেনা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করেন নি। বরং দাবী উঠলেই নানা ওযুহাতে শ্রমিকদের ছাটাই করা হতো শ্রমিকদের। এসবের প্রতিবাদেই ফুঁসে উঠে শ্রমিকরা।
এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হয়। কিছু কিছু যাত্রী এ সময় বাস থেকে নেমে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার রাস্তা পার হতে দেখা যায়।
আকাশ চৌধুরী নামে এক শ্রমিক বলেন, আমাদের দুই মাসের ওভারটাইমের বকেয়া আছে। কর্তৃপক্ষ সেই বকেয়ার টাকা প্রতিদিনের দিবেন বলে জানায় কিন্তু আমরা নিতে গেলে আর আমাদেরকে দেওয়া হয় না। এজন্য আজকে আমরা আন্দোলনে নেমেছি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু-পক্ষের সাথেই আলোচনা করছি। আশা করছি শ্রীর্ঘই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।


