চৌহালীতে নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস « বাংলাখবর প্রতিদিন

চৌহালীতে নিষিদ্ধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১২:৩৮
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৪ | ১২:৩৮
Link Copied!
মৎস্য দপ্তরের অভিযান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে অভিযান পরিচালনা করা হয়।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের নির্দেশনা মোতাবেক উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে আনুমানিক ২১৭ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৬৮ হাজার টাকা।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বাধা প্রদান এবং অবৈধ জাল সংরক্ষণের কারণে ১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তর চৌহালীর ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সহ চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ।

মৎস্য সম্পদ সুরক্ষায় এবং জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত