
এনায়েতপুরে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের একুশে ফোরামের সহযোগিতায় Do Something Foundation এর উদ্যোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর, ব্রাক্ষনগ্রাম, আরকান্দি, গোপিনাথপুর এ যমুনা নদী ভাঙন কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
বুধবার(১৭ জুলাই)সকাল ১০ টা থেকে ১০০ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী গরীব দুঃখী অসহায় ও যমুনা নদী ভাঙন কবলিত মানুষের মাঝে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন Do Something Foundation এর প্রতিনিধি মোঃআশরাফুল ইসলাম।
প্রতি ব্যাগে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, হাফ লিটার তেল এবং হাফ কেজি লবণ
আরো উপস্হিত ছিলেন শরীফুল ইসলাম, আবির হাসান, ইয়ামিন হোসেন,সেরালি মির্জা, মালেক, শফি,
আঃ আওয়াল ,
হাতেম মির্জা,হযরত মীর, সম্রাট সহ আরো সদস্যবৃন্দ।
এসময় বানবাসী মানুষ ত্রান সামগ্রী পেয়ে Do something Foundation এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

