পালানোর আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, পাননি সুযোগ « বাংলাখবর প্রতিদিন

স্বৈরাচারী যুগের অবসান

পালানোর আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, পাননি সুযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৪ | ১:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৪ | ১:৪৭
Link Copied!
দেশ ছাড়েন শেখ হাসিনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কথায় আছে অতি বাড়লে ঝড়ে ভাঙে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারই দীর্ঘস্থায়ী হয়নি। তবে বাংলাদেশের শেখ হাসিনা যেন হিটলারকেও হার মানিয়েছিল। খুন, গুম, অত্যাচার, নির্যাতন, হয়রানি, বাক স্বাধীনতা কেড়ে নেয়া, নানান কৌশলে দুর্নীতি, সাংবাদিকদের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, নাটকের ওস্তাদ সহ সকল অপগুণে সম্মৃদ্ধ ছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। অবশেষে জনগণের রোষানলে পড়ে নিদারুণ লজ্জায় জীবনের মায়ায় দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকে। অবশ্য পদত্যাগ করে দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলনে শেখ হাসিনা। কিন্তু সেই সুযোগ তিনি পাননি। একাধিক দেশ-বিদেশি গণমাধ্যম সূত্রে তা জানা গেছে।

বিভিন্ন সূত্রের খবর, তার সাথে দেশ ছেড়েছেন তার ছোটবোন শেখ রেহানাও। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। সম্প্রতি একটি ভিডিওতে এমন চিত্রই চোখে পড়ে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। অন্যদিকে, দু’বার ভাষণের সময় পরিবর্তন করার পর বিকেল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান উয়াকার উজ জামান।

বিজ্ঞাপন

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালিত হয় এদিন। সারাদেশ থেকে ছাত্র-জনতা ঢাকায় আসে। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গণভবন।

জনগণের এমন স্রোত দেখে যেন সেনাবাহিনীও স্তম্ভিত হয়ে যায়। গণভবনের প্রতিটি জিনিস এক এক করে নিয়ে যায় সাধারণ মানুষ। অবশ্য বিক্ষুব্ধ জনতার দীর্ঘদিনের চাপা ক্ষোভ বলাটাই বাহুল্য। কারণ সামান্য ফুলগাছ, সবজি, পুকুরের মাছ, খামারের পাখি, কবুতর, হাস মুরগী থেকে শুরু করে ছাগল, গরু, আসবাবপত্র, ফার্নিচার, শেখ হাসিনার শাড়ী সহ এমন কিছু নেই যা জনগণ নিয়ে যায়নি।

এমনকি সারাদেশে বিশেষ করে রাজধানী ঢাকায় বিভিন্ন অলিতে-গলিতে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। এমন জনরোষ ও বিক্ষোভ বাংলাদেশের ইতিহাসে এটাই হয়তো প্রথম এবং শেষ। কারণ শেখ হাসিনার অকথ্য নির্যাতনের ফলাফল থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও হয়তো যে কেউ পাকড়াও হবে। তবে সবচেয়ে বড় কথা- পতন হয়েছে স্বৈরাচারী হাসিনার।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত