নিহত শহীদদের উদ্দেশ্যে করা হয় প্রার্থনা
ছাত্রদল নেতা আকরামের উদ্যোগে বেগম জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
দোয়া মাহফিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকরাম আহমেদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ৩ দিন ধরে পর্যায়ক্রমে পালিত হচ্ছে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল। মিরপুর-১১, বাস স্ট্যান্ড সংলগ্ন জান্নাত একাডেমিতে শুক্রবার (১৬ আগস্ট) বাদ আসর ছাত্রদল নেতা আকরাম আহমেদ’র উদ্যোগে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাহ আলী থানা ছাত্রদল নেতা রায়হান, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মিরপুর থানা ছাত্রদল নেতা মোঃ একরাম সহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আকরাম। তিনি বলেন, ‘দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বাতাস বইছে সারাদেশে। এই কুচক্রী শেখ হাসিনার শাসনামলে গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৬ বছর কারাবন্দী থেকে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস।
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি হলেও এতোদিন আইনের মারপ্যাচে তাঁকে বিদেশে যেতে দেয়া হয়নি। অবশেষে গনতন্ত্রের বিজয় হয়েছে। তবে বেগম জিয়া এখনো অসুস্থ। তাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে আমরা ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের পক্ষ থেকে বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

উল্লেখ্য, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শত শত ছাত্র-জনতার আত্নার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় একই সাথে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
সেই সাথে মিরপুর ১০ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত হওয়া সিয়ামের পরিবারের সাথেও দেখা করেন আকরাম। সিয়ামের শারীরিক সুস্থতা ও সুচিকিৎসা নিশ্চিতে সার্বিক খোঁজ-খবর নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।


