বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পালালেন ঝিনাইদহের দুর্নীতিবাজ ডিসি « বাংলাখবর প্রতিদিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পালালেন ঝিনাইদহের দুর্নীতিবাজ ডিসি

ইনছান আলী, ঝিনাইদহ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৪ | ৬:১৪
ইনছান আলী, ঝিনাইদহ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৪ | ৬:১৪
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ছুটি নিয়ে পালিয়েছেন ঝিনাইদহের দুর্নীতিবাজ দালাল জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

রোববার দুপুরে জেলা প্রশাসকের ব্যাপক দুর্নীতি,লুটপাট, দলীয়করণ,নিয়োগ বাণিজ্য, গোপাল গঞ্জের নাম ভাঙানো, ঘুষ বাণিজ্য ও অন্তর্র্বতীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগে বৈষম্য বিরাধী ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে।

এ সময় তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে চক্ষু হাসপাতালে নিয়োগ বাণিজ্য,জেলা প্রশাসকের দপ্তরে নিয়োগ বাণিজ্য, ইটভাটা থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহনসহ আরো কিছু সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

বিজ্ঞাপন

ছাত্রদের এক দফা জেলা প্রশাসকের পদত্যাগের কঠোর দাবির কাছে পরাজিত হয়ে এসএম রফিকুল ইসলাম তাৎক্ষণিক তিন দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে পালিয়ে যান।

এ সময় ছাত্রদেরকে আনন্দ মিছেল করতে দেখা যায়। তারা জানান এখন পর্যন্ত উপজেলা প্রশাসন সহ যে সমস্ত পদে স্বৈরাচার শেখহাসিনার দালালরা পদ দখল করে বসে আছে তাদেরকে সরে যেতে হবে তা না হলে কঠোর আন্দোলন করে বিদায় করা হবে।

আন্দোলন চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রতœা খাতুন, এসএম সোমেনুজ্জামান সোমেন, মুশফিকুর রহমান মানিক, শাহেদ আহমেদ, ইমরান হোসেন, বখতিয়ার মাহমুদ, মাহবুব আলম মিলু এবং আব্দুস সালাম বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত