ইতালি প্রবাসী মনোয়ার সরকার ক্লার্কের পক্ষ থেকে বর্নাত্যদের মাঝে ত্রাণ বিতরণ
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ও ভিটিকান্দি ইউনিয়নের বর্নাত্যদের মাঝে মাছিমপুরের কৃতি সন্তান বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারী ও ইতালা বাংলা গ্রুপের চেয়ারম্যান মনোয়ার সরকার (ক্লার্ক) ত্রাণ সামগী বিতরণ করেছেন।
রবিবার বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারী ও ইতালা বাংলা গ্রুপের চেয়ারম্যান মনোয়ার সরকার (ক্লার্ক) এর পক্ষ থেকে কলাকান্দি ও ভিটিকান্দি ইউনিয়নের আফজাল কান্দি, উত্তর ও দক্ষিণ মানিকনগর, হরিপুর, দাশকান্দি, ঘোষকান্দি সহ উপজেলার ১০ টি গ্রামের প্রায় ১৩০০ পরিবারের মাঝে নৌকা দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, বিস্কিট, বিশুদ্ধ পানি, গুড়, বাচ্চাদের গুড়ো দুধ, ওরস্যালাইন ইত্যাদি।
বিতরণকালে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সদস্য চম্পা বেগম, দেলোয়ার হোসেন, জালাল সরকার, শুভ্র কুমার হৃদয় ও বাবুসহ অনেকে।
জানাযায়, যতদিন বন্যা পরিস্থিতি বিদ্যমান থাকবে ততোদিন পর্যন্ত এ ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।


