লক্ষীপুরে ১১শ পরিবারকে ত্রাণ দিলো ছাত্রদল নেতা আকরাম « বাংলাখবর প্রতিদিন

লক্ষীপুরে ১১শ পরিবারকে ত্রাণ দিলো ছাত্রদল নেতা আকরাম

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৮:৪১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৪ | ৮:৪১
Link Copied!
বানভাসি এলাকায় ত্রাণ বিতরণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রামগতি, কমলনগর বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২৬ আগস্ট) রাত ৩ টায় রাজধানীর মিরপুর থেকে ট্রাকভর্তি প্রায় ১১শ প্যাকেট করা ত্রানের গাড়ি লক্ষীপুরের উদ্দেশ্যে রওনা হয়ে সকালে রামগঞ্জ উপজেলা এসে পৌঁছায়। পরে সেখান থেকেই ত্রাণ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করে এই কার্যক্রম সারাদিনব্যাপী চলে বিতরণ। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, মুড়ি, বিস্কুট, স্যালাইন, পানি, শুকনো খাবার ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আকরাম আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীর বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

ছাত্রদল নেতা আকরাম আহমেদ এর উদ্যোগে এই ত্রান সামগ্রী বিতরণ করা করা হয়, এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজ নেতা রবিউল, মিরপুর থানা ছাত্রদল নেতা আবির, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা পারভেজ খাঁন, শিহাব খাঁন, আদাবর থানা ছাত্রদল নেতা সুমন, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফিসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত