মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল নিক্ষেপ, বিজিবি’র প্রতিবাদ « বাংলাখবর প্রতিদিন

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল নিক্ষেপ, বিজিবি’র প্রতিবাদ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:১৬
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:১৬
Link Copied!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের একটি সীম ক্ষেতে পড়ে ছিল। ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফ গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে এই মর্টাারসেলটি নিক্ষেপ করতে তা বাংলাদেশের মধ্যে এসে পড়ে।

লড়াইঘাট গ্রামের বাসিন্দরা জানান, স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী।

শনিবার সকালে ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম নাজু তার সীম ক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে মহেশপুর ৫৮ বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

বিজ্ঞাপন

কৃষক নাজু জানান, ১৬ আগষ্ট বিকট শব্দের পাশাপাশি প্রটন্ড আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু উৎস জানতে না পারায় আমরা এতোদিন গুরুত্ব দিইনি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টারসেল দেখতে পাই।

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারসেল পাওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহŸান করা হয়েছে।

তিনি জানান, ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেলটি নিস্ক্রিয় করবে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত