সখীপুরে দুই বাচ্চুর একই রুপ, মদদদাতা এসআই মাসুদ « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে দুই বাচ্চুর একই রুপ, মদদদাতা এসআই মাসুদ

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৩৮
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:৩৮
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে অপরাধী চক্রের সাথে পুলিশের এসআই মাসুদের সখ্যতা এবং দুই বাচ্চু’র সন্ত্রাসী,ভূমিদস্যু,চাঁদাবাজ,মাদক কারবারি ও মামলাবাজের খপ্পরে জিম্মি সখীপুরবাসী।দ্রুত উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।

একজন শ্রমিকলীগ সভাপতি বাচ্চু শিকদার,আরেকজন সাবেক যুবদলের সভাপতি ফজলুল হক বাচ্চু।কিন্তু ফজলুল হক বাচ্চু বিগত প্রায় সতেরো বছর দল ছেড়ে গোপনে আওয়ামিলীগ ও সরকারের দালালী করে রাতারাতি কোটিপতি,অন্যজন বাচ্চু শিকদার বিগত সতেরো বছরে আওয়ামিলীগের অবৈধ ক্ষমতার দাপটে ফুলেফেঁপে কলাগাছ।আশ্চর্যজনক ভাবে উভয়ের নাম যেমন এক,অপকর্মের রূপগত মিলও একই।সখীপুরে কুখ্যাত ভূমিদস্যু,সন্ত্রাসী,চাঁদাবাজি,মাদক ব্যবসার সিন্ডিকেট,মামলাবাজিসহ এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি।

শ্রমিকলীগ নেতা বাচ্চু শিকদারের সন্ত্রাসী ছেলে সোহেল শিকদার,বোনের ছেলে নুরুল শিকদার,আরেক বোনের ছেলে মেহেরাব শিকদার,ছোট ভাই দেলোয়ার শিকদারসহ মোট ৫ ভাই এক বোন জামাই,বাচ্চু শিকদারের একান্ত সহযোগী রউফ শিকদারসহ আরও নাম না জানা ২৫/৩০ জনের একটি বিশাল বাহিনীর দাপটে দীর্ঘ সতেরো বছর আওয়ামী দুঃশাসনকালে পুরো সখীপুরবাসী ছিল চরম আতংকিত ও শংকিত।এদের অন্যায় অত্যাচারের ভয়ে এতটুকু সাহস করে কেউ এদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করতে সাহস করেনি।তথ্য নিয়ে জানা যায়,বাচ্চু শিকদারের ছোট ভাই দেলোয়ার শিকদার দীর্ঘদিন সখীপুর সিএনজি অটোরিকশা স্টেশনে চাঁদাবাজি করে রাতারাতি কোটিপতি বনে গেছেন।সেই চাঁদাবাজির টাকায় সখীপুর থানার সামনে গড়ে তুলেছেন ৫ তলা আলিশান বাড়ি,যে বাড়িটি নির্মাণ করতে আনুমানিক কয়েক কোটি টাকা খরচ হয়েছে,অথচ এ ভবনটি নির্মাণ করতে গিয়ে দেলোয়ার শিকদার এক শতাংশ জমিও বিক্রি করেনি আর কোন ব্যাংক থেকে টাকা লোনও করেনি।সেই ভবনের ভাড়াটিয়া সখীপুর থানার সাবেক এসআই মনিরুল ইসলাম দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর বাচ্চু শিকদারের বাহিনীকে পুলিশী শেল্টার দিয়ে এতটা বাড়িয়ে তুলেছিলেন,তারপর এসআই মনিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানায় বদলি হবার পর সখীপুর থানার আরেক প্রভাবশালী এসআই মাসুদ দীর্ঘদিন যাবৎ দেলোয়ার শিকদারের বাড়িতে ভাড়া থাকার সুবাদে সখ্যতা গড়ে তুলেছেন এই বাহিনীর সাথে।

বিজ্ঞাপন

খুঁজ নিয়ে জানা যায়,বর্তমান প্রেক্ষাপটেও এসআই মাসুদ দুই বাচ্চু বাহিনীর পর্দার আড়ালের ক্ষমতার উৎস। এতে মোটা অংকের টাকাও কামিয়ে নিচ্ছেন এই পুলিশের এসআই।একটি সূত্র জানিয়েছেন যে,এসআই মাসুদ ছাত্রলীগের রাজনীতির সুবাদে পুলিশের চাকরিতে এসে মহা দাপুটের সাথে ঘুষদুর্নীতি করে যাচ্ছেন,যা এখনও চলমান।এদিকে বাচ্চু শিকদার ও ফজলুল হক বাচ্চুর যত অবৈধ ব্যবসা,জমি জবরদখল,সন্ত্রাসী,চাঁদাবাজি ও মাদক ব্যবসা তার সবগুলো থেকে মাসিক আয়ের একটি বড় অংশই চলে যায় এই এসআই মাসুদের পকেটে।

বিগত ৩ আগষ্ট সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলার ঘটনাটিতে সরাসরি বাচ্চু শিকদারের বাহিনী জড়িত এবং সেই মামলার আসামিও বাচ্চু শিকদারের পুরো বাহিনী।মামলা হওয়ার সাথে সাথে এসআই মাসুদ মামলার সকল তথ্য ফাঁস করে দিয়ে সন্ত্রাসী বাহিনীকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এদিকে ফজলুল হক বাচ্চু স্বৈরাচার শেখ হাসিনার পতনের সাথে সাথেই নিজের খোলস পরিবর্তন করে আবার নতুন করে বিএনপির সাবেক নেতা হওয়ার সুবাদে রাতারাতি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে স্থানীয়দের বহু জায়গা ও মার্কেট বেদখল করে ফেলেছে।অসংখ্য মানুষকে জিম্মি করে চাঁদাবাজিতে মেতে উঠেছে। কিন্তু স্থানীয় বিএনপি নেতারা এই সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী ধূর্ত প্রকৃতির সন্ত্রাসী,চাঁদাবাজ,ভূমিদস্যুকে কিছুতেই দলে ভিরতে সুযোগ দিচ্ছেন না।কিন্তু থেমে নেই এই প্রতারক,ইতিমধ্যেই বিএনপির কতিপয় সাবেক নেতাদের নাম ভাঙ্গিয়ে যারা বিগত পনেরো বছর আওয়ামিলীগের সাথে আঁতাত করে নিজেরা বিএনপির কেউ নন বলে প্রচার করেছেন,সেইসব সুবিধাবাদী চক্রের কয়েকজন মিলে, টাঙ্গাইলের কৃতি সন্তান সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ভাইয়ের মুক্তি পরিষদ নামে দলে ঢুকার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে।এ নিয়ে ইতিমধ্যেই সখীপুর বিএনপিতে বেশ অসন্তোষ ও উত্তেজনা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়,এই ফজলুল হক বাচ্চু ইতিমধ্যেই এসআই মাসুদের সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছেন এবং তার সকল অবৈধ কাজের সহযোগিতা করে এসআই মাসুদ লাখ লাখ টাকাও ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

এ নিয়ে সখীপুরের সাধারণ মানুষের মনে মোটাদাগে অসন্তোষ দেখা দিয়েছে।স্থানীয়রা এই দুই বাহিনীকে দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে ফুঁসে উঠছেন এবং এসআই মাসুদকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত