বিনা টেন্ডারে ঝিনাইদহ জেলা পরিষদের ৫১টি গাছ বিক্রি, ৬ মাস পর মামলার উদ্যোগ « বাংলাখবর প্রতিদিন

বিনা টেন্ডারে ঝিনাইদহ জেলা পরিষদের ৫১টি গাছ বিক্রি, ৬ মাস পর মামলার উদ্যোগ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৮
Link Copied!

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে সরকারী গাছ চুরির মামলা হচ্ছে। প্রায় ৬ মাস আগে তিনি ৮লাখ টাকা মুল্যের সরকারী গাছ বিনা টেন্ডারে গোপনে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এ বছরের মার্চ মাসের দিকে চেয়ারম্যান হারুন অর রশিদ গোপনে সদর উপজেলার কালা লক্ষিপুর গ্রামে জেলা পরিষদের একটি পুকুর পাড়ের ৫১টি গাছ বিক্রি করে দেন। এদিকে ৬ মাস আগে এই গাছ বিক্রি করা হলেও কেন মামলা করা হয়নি এ নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের নামে কোন মামলা না থাকলেও হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ঝিনাইদহ জেলা পরিষদের গোপনীয়তা সহকারী সফি উদ্দীন বুধবার বিকালে জানান, এ বছরের মার্চ মাসে চুরি করে গাছগুলো কাটা হয়।

বিজ্ঞাপন

সরজমিন তদন্ত করে দেখা গেছে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের নির্দেশে পরিচ্ছন্নতা কর্মী নাজমুল হোসেন গাছগুলো খুলুলবেড়বাড়ি গ্রামের আতিয়ার মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্লার কাছে বিক্রি করে দেন। স্থানীয় পদ্মাকর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর জাহিদুল ইসলাম আতিক সরকারী এই গাছ বিক্রিতে সহায়তা করেন।

তিনি আরো জানান, চেয়ারম্যান হিসেবে হারুন অর রশিদ দায়িত্ব গ্রহনের পর অনেককে বদলী করে দেন। ফলে তিনি এই সুযোগে সরকারী লাখ লাখ টাকার গাছ চুরি করে বিক্রি করেন। এ বিষয়ে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, আমি কেন গাছ বিক্রি করতে যাব ?

তাছাড়া গাছ বিক্রির কথা তো আমিও জানি না। আমার বিরুদ্ধে পরিষদের কিছু কর্মচারী ষড়যন্ত্র করছে বলেও তিনি দাবী করেন। ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানান, সরকারী গাছ বিক্রির অভিযোগে মামলা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে একটি এজাহার প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন আমি বাইরে থেকে ফিরে থানায় এজাহার জমা দেব।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত