ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ, ৫ জনকে পিটিয়ে হত্যা « বাংলাখবর প্রতিদিন

ছত্তিশগড়ের আদিবাসী গ্রাম, কালো জাদুই কাল

ডাইনিবিদ্যা চর্চার অভিযোগ, ৫ জনকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৯
Link Copied!
ছবি সংগৃহীত (AI) -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ডাইনিবিদ্যা বা উইচক্র্যাফট(witchcraft) চর্চার অভিযোগে দুই দম্পতি ও মহিলাকে পিটিয়ে হত্যা করা হল।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলার একটি গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই একই গ্রামের পাঁচজনকে এই হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, এদিন কন্টা পুলিশ স্টেশনের অন্তর্গত একতাল গ্রামে গুজব রটে যে ওই পাঁচজন উইচক্র্যাফট বা ডাইনিবিদ্যার চর্চা চালাচ্ছে। এরপরেই ওই পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।

মৃত পাঁচজন হলেন মৌসম কান্না এবং তাঁর স্ত্রী মৌসম বিরি, মৌসম বুচ্চা এবং তাঁর স্ত্রী মৌসম আরজো এবং কারকা লাচ্ছি নামের এক মহিলা। ঘটনার খবর পাওয়ার পর পুলিশের সিনিয়র আধিকারিকেরা ঘটনাস্থলে পৌছায়।

ঘটনায় ধৃত পাঁচ অভিযুক্তের নাম সালভাম রাজেশ, সালভাম হিড়মা, কারাম সত্যম, কুঞ্জাম মুকেশ এবং পোড়িয়াম এনকা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বালোদাবাজার-ভাটপাড়া জেলার একটি গ্রামে এই একইরকম একটি ঘটনা ঘটেছিল গত ১২ সেপ্টেম্বর। কালো যাদু(Black magic) নিয়ে চর্চার দায়ে এক শিশু সহ একই পরিবারের চারজনকে সেদিন একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ।

তথ্যসূত্র: অনলাইন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত