রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. বিজয় প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. বিজয় প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ১:৪৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ | ১:৪৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ড. বিজয় প্রকাশ মঙ্গলবার বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

এই পদে যোগদানের আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, এই বিদ্যুৎ কেন্দ্রে যোগ দেয়া ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি কানপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

এরপর তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন। কর্মজিবনে তিনি ১৯৮৯ সালে কানপুর আইআইটি যোগদানের মাধ্যমে এনটিপিসিতে কাজ শুরু করেন।

তিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে প্রকল্প পরিকল্পনা ও প্রণয়ন, রেগুলেটরি ছাড়পত্র, এনভাইরনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি, অ্যাশ ইউটিলাইজেশন এবং সেফটিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত