শ্রীপুরে পোশাকশ্রমিককে খুন করে পালাল নরসুন্দর « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে পোশাকশ্রমিককে খুন করে পালাল নরসুন্দর

মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ২:৪০
মো:রিপন মিয়া, গাজীপুর প্রতিনিধি
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ | ২:৪০
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে আবু ছাঈদ নামে এক পোশাকশ্রমিককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক নরসুন্দরের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত মরদেহ ফেলে পালিয়ে যায় খুনি। এ সময় স্থানীয় কয়েকজন আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মেঘনা গেট সংলগ্ন জেন্টস পার্লার নামের সেলুনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।

রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।

বিজ্ঞাপন

নিহত পোশাক শ্রমিক আবু ছাঈদ (২৩) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের বাবুল সরকারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।

অভিযুক্ত নরসুন্দর মো. খলিল মিয়া (২৬) সিলেটের সদর উপজেলার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। তিনি মাওনা উত্তরপাড়া এলাকার একটি দোতলা দোকান ভাড়া নিয়ে জেন্টস পার্লার নামক একটি সেলুন পরিচালনা করতেন। খলিল মিয়া স্ত্রী-সন্তান নিয়ে পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নূরুল হক বলেন, ‘আমরা কয়েকজন রাস্তার পাশে বসে ছিলাম। হঠাৎ পাশের দোতলা সেলুন থেকে ধস্তাধস্তির শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর দেখি নরসুন্দর মো. খলিল মিয়া রক্তাক্ত জামাকাপড় পড়ে দ্রুত চলে যাচ্ছে। আমাদের সন্দেহ হলে আমরা তাকে ডাক দিই। কিন্তু সে থামেনি। এরপর হাঁটার গতি আরও বাড়িয়ে দিলে আমরা দৌড়ে তার কাছাকাছি গেলে অস্ত্রের ভয় দেখিয়ে দৌড়ে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন ফেরদৌস বলেন, ‘মাত্র ১০ দিন হলো আমার ভাতিজা আবু হানিফের দোতলা দোকান ভাড়া নিয়ে সেলুন শুরু করে খলিল। রাতে হঠাৎ করে আশপাশের মানুষ চিৎকার শুরু করে খুন হয়েছে। এরপর দোতলায় সেলুনে গিয়ে পুরো রুমে রক্তে ভেসে গেছে। ঘরের ভেতর অনেক ধস্তাধস্তি হয়েছে বোঝা যায়। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দিয়েছি।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) ও শ্রীপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দোতলা হতে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো ছুরি দিয়ে গলার বেশির ভাগ অংশ কেটে ফেলেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘরের ভেতর সবকিছু এলোমেলো ধারণা করা হচ্ছে অনেক ধস্তাধস্তি হয়েছে। খুনি নরসুন্দর ঘটনার পরপরই পালিয়ে যায়। পুরো ঘর রক্তে ভেসে গেছে। ঘটনাস্থল হতে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। আমরা খুনিকে গ্রেপ্তার করতে চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত