১৯ অক্টোবর বোস্টন মাতাবে ওয়ারফেজ « বাংলাখবর প্রতিদিন

১৯ অক্টোবর বোস্টন মাতাবে ওয়ারফেজ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:৫২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৭:৫২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতপ্রেমীদের মাতাতে যুক্তরাষ্ট্রের ম্যসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে আসছে ওয়ারফেজ। আগামী শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে ওয়ারফেজের সঙ্গীতানুষ্ঠান স্থানীয় ওয়েস্টনের রিগিস কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সঙ্গীতানুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মিউজি বাংলা বোস্টন ও নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)।

নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (নিবাফ)-এর চেয়ারপার্সন নাহিদ সিতারা জানান, বোস্টনে ওয়ারফেজের প্রথম সঙ্গীতানুষ্ঠান। ব্যান্ড সঙ্গীতপ্রেমী প্রবাসীদের মন জয় করবেন ওয়ারফেজের শিল্পীরা। তাদের প্রথম সঙ্গীতানুষ্ঠান সফল করতে ইতোমধ্যে একটি টিম কাজ শুরু করেছেন। বোস্টনের প্রবাসী দর্শকেরা একেবারেই ভিন্ন। নানা প্রকৃতির গান পছন্দ করেন তারা। এখানে এ ধরনের কনসার্ট মানে অনেক আনন্দ হবে।

গান দিয়ে দর্শকদের মন জয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকবৃন্দ। ওয়ারফেজের সঙ্গীতানুষ্ঠানের অন্যান্য পৃষ্ঠপোষকরা হলেন-বোস্টন বিডি রিয়েল্টি ও বেডফোর্ড প্লাজা হোটেল। টিকিটের মূল্য ভিভিআইপি ২৫০, ভিআইপি ১০০, প্রিমিয়াম ৭৫ ও সাধারন ৪অ ডলার এবং ছাত্রদের জন্য ৩০ শতাংশ কম মুল্য বিনিময়ে উপভোগ করা যাবে ওয়ারফেজের সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে আসার জন্য নিউ ইংল্যান্ড প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।

বিজ্ঞাপন

সত্তর-আশির দশকে ওয়ারফেজের আইরন মেইডেন, স্করপিয়নস, ডিপ পার্পেল, ব্ল্যাক সাবাথ, মেটালিকার গানে বুঁদ ছিলেন ঢাকার তরুণেরা। তখনো ঢাকায় কোনো হেভি মেটাল ব্যান্ড গড়ে ওঠেনি। দুনিয়াজুড়ে ইংরেজি গান নিয়ে উন্মাদনার মধ্যে ১৯৮১ সালে ঢাকায় ‘ওয়েভস’ নামে একটি হেভি মেটাল ব্যান্ড গড়ে ওঠে। মূলত বাইরের ইংরেজি গান কাভার করত ব্যান্ডটি; তখনো বাংলায় হেভি মেটালের চল আসেনি।

১৯৮৪ সালের ৬ জুন যাত্রা করে ওয়ারফেজ। বাকি ব্যান্ডের মতো ওয়ারফেজও ইংরেজি গান কাভার করত। রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে গাইতেন তারা; দর্শকসারিতে ২০-২৫ জনের মতো থাকতেন।

ফিডব্যাকের মাকসুদুল হকের পরামর্শে ইংরেজি ছেড়ে বাংলা গানে থিতু হয়েছিল ওয়ারফেজ। বামবার প্রথম সভাপতি মাকসুদের পরামর্শে কনসার্টে প্রথমবারের মতো বাংলা গান পরিবেশন করে ওয়ারফেজ। তখন থেকে নিয়মিত বাংলায় গান করে আসছে ব্যান্ডটি।

বিজ্ঞাপন

ওয়ারফেজের বর্তমান লাইনআপ: টিপু (দলনেতা, ড্রামস), পলাশ (ভোকাল), কমল (লিড গিটার), রজার (বেজ), শামস (কি-বোর্ড), সামির (লিড গিটার) ও সৌমেন (লিড গিটার)।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত