ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ৪:৫৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ৪:৫৮
Link Copied!

ঝিনাইদ সদর উপজেলা পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের শাহজাহান (৩৩) নামে এক কৃষকের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

ভুক্তভোগি শাহজাহান জানান, অভিযুক্ত ১.আব্দুল খালেক (৪৫), ২. আবু তালেব (২৮), উভয় পিতা নুরুল ইসলাম,৩. আব্দুল জব্বার পিতা মৃত গোপাল মন্ডল,৪.হাসান আলী (৩০),৫.আশরাফুল ইসলাম (২৫) উভয় পিতা আব্দুল জব্বার (৭০) আমার জমি দখল করে নিয়েছে।

ভুক্তভোগী শাহজাহান পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের দরবেশ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান,দরবেশ মন্ডলের একমাত্র ছেলে শাহাজাহান,বিবাদীদের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

বিজ্ঞাপন

উক্ত বিরোধের কারনে পাগলাকানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে মোঃ দরবেশ মন্ডল (৯০) বাদী হয়ে একটি দেওয়ানী মামলা দায়ের করেছিলেন।উক্ত মামলায় ডিগ্রী প্রাপ্ত হই এবং ডিগ্রি প্রাপ্তের পর গত ০৫/০৯/২০২৪ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় ০৮ নং পাগলাকানাই ইউনিয়ন পরিষদের সার্ভেয়ারের মাধ্যেমে সীমানা নির্ধারন করে ভোগ দখলের থাকা অবস্থায় গত ১০ /০৯/ ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭টার সময় বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে হাসুয়া লোহর রড়, লোহার শাবল, বাঁশের লাঠি সহ দেশীয় অন্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে গায়ের জোরে অনধিকারে আমার স্বত্ব দখলকৃত জমিতে এসে সার্ভেয়ার কর্তৃক সীমানা নির্ধারনি প্লার, কচা ও বাঁশের বেড়া কেটে ক্ষয় ক্ষতি করে ও জমি দখল নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে বিবাদী রফিকুল ইসলাম খালেক ওরফে আঃ খালেক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এই জমি আমাদের শাহাজাহান কেন ভোগ দখল করে রাখবে।

এ বিষয়ে জানতে,ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।ঘটনার সত্যতা স্বীকার করে, ঝিনাইদহ সদর থানার এএসআই তৌহিদ জানান, আমরা উভয় পক্ষকে নিয়ে গত ২৪-০৯-২০২৪ তারিখে থানার গোল ঘরে বৈঠকের আয়োজন করি।

বিজ্ঞাপন

সেখানে উভয় পক্ষের উকিলসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, সর্বসম্মতিক্রমে ঘটনার বিবরণী শুনে জানা যায় উভয় পক্ষের মামলা চলমান আছে,সে ক্ষেত্রে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমি কেউই ভোগ দখল করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত