বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ১১:০০
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ | ১১:০০
Link Copied!

“শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠ করা হয়। পরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়।

শনিবার সকালে ৫ই অক্টোবর বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে দিশানী হায়দার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি সরকারি কলেজে এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ একে এম সামছুল আলম, মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, গোপরেখী ইলিয়াস কনা কারিগরি কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ কবির উদ্দিন,

বিজ্ঞাপন

সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ক্ষিদ্রমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হুদা,

চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আহমিদা খাতুন, চালা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা সহ আরও অনেকে ।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত