সাহসী চরিত্রে আলোচনায় তানিয়া « বাংলাখবর প্রতিদিন

সাহসী চরিত্রে আলোচনায় তানিয়া

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ১১:০৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ১১:০৯
Link Copied!

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তিনি বহু জনপ্রিয় নাটক দর্শকদের উপহার দিয়েছেন। ইদানীং তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়।

জানা গেছে, এ অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরশ খানের প্রেমের গুঞ্জন অসংখ্যবার আলোচনায় আসে। সম্প্রতি বিষয়টি আলোচনায় এলেও তাদের কাছ কাজই মুখ্য।

তবে সাহসী চরিত্রের একটি নাটকের জন্য আবারও প্রশংসা কুড়ালেন তানিয়া বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। সেখানে এ অভিনেত্রী একজন পতিতা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তানিয়া বৃষ্টি।

বিজ্ঞাপন

এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন চরিত্র করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি।

অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত