লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন বিতর্কিত তনি « বাংলাখবর প্রতিদিন

সমালোচনাকে পাত্তাই দেন না তিনি

লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন বিতর্কিত তনি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ | ১১:২৪
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৪ | ১১:২৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের বহুল আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাতাৎ হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন।

তনির সমালোচিত স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। অনেকে বলেন, তনি “সুগার ড্যাডি” বিয়ে করে স্বার্থ উদ্ধার করছেন। অবশ্য এসবে তার কোনও তোয়াক্কা নেই।

তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে।

বিজ্ঞাপন

শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে তনি লিখেছেন, ‘আমার হাসবেন্ডের আপডেট―এখনো তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।’

তনি লেখেন, ‘আমি হাসপাতালেই আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ কিছুই বুঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ডেডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।’

সবশেষ তিনি লিখেছেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সব ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত