আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহে রংধনু কিন্ডার গার্টেন স্কুলে ফলজ গাছের চারা বিতরণ « বাংলাখবর প্রতিদিন

আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহে রংধনু কিন্ডার গার্টেন স্কুলে ফলজ গাছের চারা বিতরণ

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ৭:৫৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ৭:৫৯
Link Copied!

ঝিনাইদহে রংধনু কিন্ডার গার্টেন স্কুলের উদ্যোগে বিনামূল্যে ২’শ টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) সকালে আস সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগিতায় রংধনু কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানে-ই আলমের সভাপতিত্বে এ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান।

এছাড়াও আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, মাও: আশিক উল্লাহ ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুর রাকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্টানটির পরিচালক মোক্তার হোসেন মুক্তি। এসময় আম, জলপাই, কদবেল, পেয়ারা, লেবু, আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য শ্রেনী পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় বক্তরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপন ও রক্ষণাবেক্ষণের কাজে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, গাছ লাগানো সাদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রোপনকৃত গাছটি জীবিত থাকবে এবং যত প্রাণী, পশুপাখি ও মানুষ সেই গাছ থেকে উপকার ভোগ করবে, ততদিন রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। এমনকি রোপণকারী ব্যক্তি যদি মারাও যান, তাহলে তাঁর আমলনামায় এ সওয়াব পৌঁছাতে থাকবে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত