রতন টাটার মৃত্যু, যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি « বাংলাখবর প্রতিদিন

রতন টাটার মৃত্যু, যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১০:০৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ | ১০:০৩
Link Copied!

ভারতের ধনকুবে রতন টাটা গত বুধবার মধ্যরাতে মারা গেছেন। বেশ কিছু দিন মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ শিল্পপতি। দেশের শিল্প জগতের অনন্য রত্ন ছিলেন রতন টাটা। দীর্ঘ কর্মজীবন। যদিও জীবনযাপনে তেমন কোনো বাহুল্য ছিল না তার।

ভারতের মহীরুহ শিল্পপতির ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চা হয়েছে বিভিন্ন সময়। তিনি ছিলেন চিরকুমার। জানা গেছে, জীবনে চার বার প্রেমে পড়েছিলেন এ চিরকুমার। তবে বিয়ে করা হয়নি তার। আজীবন অবিবাহিত ছিলেন। সঙ্গী ছিল তার পোষ্যেরা।

একসময় অভিনেত্রী সিমি গারেওয়ালের সঙ্গে নাকি প্রণয় সম্পর্কে জড়ান শিল্পপতি। বেশ কয়েক বছর সেই সম্পর্ক থাকলেও শেষমেশ তা পরিণতি পায়নি। তবে তাদের বন্ধুত্ব ছিল অটুট। তাই রতন টাটার প্রয়াণ যেন মেন নিতে পারছেন না এ অভিনেত্রী।

বিজ্ঞাপন

রতন টাটার সঙ্গে তার সম্পর্কের যে ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে, সে কথা নিজেই জানালেন সিমি। এ অভিনেত্রী বলেন, ও দারুণ মজার মানুষ ছিল। নিপাট ভদ্রলোক। অর্থ কখনই ওর চালিকাশক্তি ছিল না। শিল্পপতির চলে যাওয়া যেন বিশ্বাস করতে পারছেন না তিনি।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্য ফেসবুকে একটি পোস্টে সিমি গারেওয়াল লিখেছেন—ওরা বলছে, তুমি চলে গেছ। তোমার অনুপস্থিতি সহ্য় করা খুব কঠিন… বড্ড কঠিন… বিদায় বন্ধু।

প্রেম ভেঙে গেলেও সিমির শো ‘রাঁদেভু উইথ সিমি’-তে প্রথম অতিথি হয়ে এসেছিলেন রতন টাকা। সেখানেই সিমি তাকে জিজ্ঞেস করেন, কেন বিয়ে করেননি তিনি? এর উত্তরে রতন টাটা বলেছিলেন, ‘সেই সময় খুব বেশি মাত্রায় কাজে নিয়োজিত ছিলাম। বেশ কয়েকবার বিয়ে করার কথা ভেবেও ছিলাম কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত